239015

তবু মাঠে থাকার অঙ্গীকার খোকন তালুকদারের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনের বিএনপির প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন নিরবচ্ছিন্নভাবে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রোববার মাদারীপুর-৩ আসনের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত ব্যাপক গণসংযোগ করছেন।এসময় আনিসুর রহমান তালুকদার খোকন দাবি করেন, ‘সাধারণ মানুষের মাঝে একটি আতঙ্ক রয়েছে, ভোট হবে কি-না, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে কি না। যত ধরনের বাধা আর হুমকি আসুক, হামলা করুক, সব কিছু মোকাবেলা করে মাঠে থাকব। তিনি মনে করেন, নিরপেক্ষ ভোট হলে বিএনপি এই আসনেও জিতবে।

তিনি অভিযোগ করেন, ‘মাদারীপুর-৩ আসনের জনগণ আওয়ামী লীগের জন্য তাদের ন্যায্য কথা বলতে পারছে না। এই এলাকায় চেয়ারম্যান, মেম্বার কোনো নির্বাচন হয় না, নিজেদের মতো করে তারা জনপ্রতিনিধি বানাচ্ছে। সাধারণ মানুষ তার গণতন্ত্র রক্ষায় ভোট দিতে চায়, কিন্তু পারে না। বিএনপি জাতীয় নির্বাচনে মাঠে নেমেছে বলেই আওয়ামী লীগের সমর্থক-কর্মীরাও ভয়ে মাঠে ভোট চাচ্ছেন। আমাকে তৃণমূল মানুষ ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব মুন্সী, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান, জেলা যুবদল সভাপতি মোফাজ্জেল হোসন মফা খান, সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী, স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক ও নাকসু’র সাবেক ভিপি মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলরের সভাপতি মোঃ শাহীন মৃধা, কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক শিকদার মামুন, ছাত্রদল নেতা মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী।

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী সাংবাদিকদের বলেন, আমাদের গণসংযোগে জনগনের উপস্থিতি দেখে প্রতিপক্ষের আক্রোশ দিন দিন বেড়েই চলছে। বিএনপির প্রার্থীর পোস্টার ছিড়ে ও পুড়িয়ে ফেলছে এবং নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও এলাকার ছাড়ার হুমকি দিচ্ছে। বার বার অভিযোগ করেও কোন ফল পাচ্ছি না।

ad

পাঠকের মতামত