238341

‘নেতারা বলেছেন, আপনাকে মেরে ফেলবে’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় থানায় মামলা করতে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে আমাদের নেতারা বলেছেন, থানার সামনে ওরা পাহারা দিয়ে রেখেছে৷ আপনাকে মেরে ফেলতে পারে।তিনি বলেন, এই যদি হয় লেভেল প্লেয়িং ফিল্ড, তাহলে কিসের নির্বাচন?শুক্রবার পুরনো পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় হামলায় ১০০ জনের মতো আহত হয়েছে বলে জানান তিনি।রব বলেন, শুক্রবার সকালে তারা আমাদের ওপর বর্বর হামলা করে। ইট পাটকেল, হকিস্টিক দিয়ে হামলা করে। এটি পরিকল্পিত হামলা। তারা চায় আমরা যেন নির্বাচন করতে না পারি। আমরা জনগণকে এখন প্রতিরোধের নির্দেশ দিচ্ছি না। আমরা ৩০ তারিখে ব্যালটের লড়াই করতে চাই। নির্বাচন থাকবো। মরবো, সরবো না।

তিনি বলেন, আমরা মরবো, কিন্তু সরবো না। আমরা ৩০ তারিখে ব্যালটের লড়াই করতে চাই। এই স্বৈরাচারকে সরিয়ে দিতে চাই।এসময় ঐক্যের প্রার্থী রেজা কিবরিয়া বলেন, ড. কামাল হোসেনের ওপর হামলা করার মতো কোনো মানুষ এদেশে আছে বলে আমার জানা ছিলো না। কিন্তু ক্ষমতার জন্য আজকে এ ঘটনা ঘটালো তারা। আমার কথা হলো, তোমরা এমন কী করেছো যে ক্ষমতা হারানোর ভয় পাচ্ছো?

ad

পাঠকের মতামত