237147

‘সিংহ কখনও পরাজিত হয় না’

নিউজ ডেস্ক।। ব্যারিস্টার নাজমুল হুদা  ঢাকা-১৭ (গুলশান-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসনের প্রার্থী বলেছেন, আমার মার্কা সিংহ। আপনারা জানেন- সিংহ কখনও পরাজিত হয় না। সিংহ যেমন বনের রাজা আমিও হবো গুলশানের রাজা। আমি নির্বাচিত হলে গুলশান-বারিধারার মানুষের চাহিদা পূরণে সর্বাত্মক চেষ্টা করব। আজ নির্বাচনি প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার হুদা বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে আমি নৌকা চেয়েছিলাম, যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।

সোমবার (১০ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার কে এম আলী আজম প্রতীক বরাদ্দ দেন। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি পান। ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে সিংহ প্রতীক চান তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা। এই আসনে আর কোনও স্বতন্ত্র প্রার্থী না থাকা এবং আর কেউ সিংহ প্রতীক না চাওয়ায় নাজমুল হুদাকে সিংহ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ad

পাঠকের মতামত