মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ঐক্যফ্রন্টকে বিজয়ী করতে হবে।আর এই নির্বাচনে ধানের শীষের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মহিলা দল। তিনি আরও বলেন, দেশের অর্ধেক ভোটার মহিলা, তাই মহিলা দলের নেতাকর্মীদের মহিলা ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।তিনি বৃহস্পতিবার নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে উপজেলা মহিলা দল আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা মহিলা দলের সভাপতি নারগিছ আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, নগরকান্দা পৌর বিএনপির সম্পাদক হাবিবুর রহমান নজরুল। বক্তব্য রাখেন মহিলা দলের সম্পাদক সৈয়দা আসমা বেগম, সিনিয়রসহ সভাপতি মিনারা বেগম প্রমুখ।




