‘নাটক করার জন্য খালেদার ফরম তুলেছিলো’
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত কয়েদী। এদেশের সংবিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কয়েদীর নির্বাচন করার কোন সুযোগ নেই। বিএনপির নেতৃবৃন্দরা নাটক করার জন্য বেগম খালেদা জিয়ার ফরম তুলেছিলেন। এসব নাটক করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’রোববার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের তার নিজ বাসভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
হানিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতাদের বাংলাদেশের সংবিধান ভালো করে জানার আহবান জানান।এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




