নাজমুল হুদার মনোনয়ন বাতিল
ঢাকা-১৭ আসনে ব্যারিষ্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্রটি বাতিল করেন। জানা গেছে, ঋণখেলাপীর অভিযোগে নাজমুল হুদার মনোনয়ন বাতিল করা হয়।ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দালিখ করেন। আজ যাচাই-বাছাই দিনে এর মধ্যে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, দুই প্রার্থীর স্থগিত এবং ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বৈধ প্রার্থীরা হলেন— হুসেইন মুহাম্মদ এরশাদ (চেয়ারম্যান- জাতীয় পার্টি), মাহি বি চৌধুরী (বিকল্প ধারা), আন্দালিব রহমান পার্থ (বিজেপি), আমিনুল্লাহ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আলী হায়দার (পিডিপি), আহসান হাবীব (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল), মাসুম মো. মহসিন (জেএসডি), একেএম সাইফুর রশীদ (বিকল্প ধারা), ফরহাদ হাল (বিএনপি), ওয়াখিল উদ্দিন (স্বতন্ত্র), আবুল কালাম আজাদ (বিএনএফ), রুহুল আলম চৌধুরী (বিএনপি), আব্দুল কাদের খান (আওয়ামী লীগ), রাশিদুল হাসান (জাকের পার্টি),
স্থাগিত করা প্রার্থীরা হলেন— নজরুল ইসলাম (জেএসডি), আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)- আওয়ামী লীগ।বাতিল করা প্রার্থীরা হলেন— ব্যারিস্টার নাজমুল হুদা (মনোনয়ন ফরমে নিজ দলের নাম বা স্বতন্ত্র প্রার্থী কোনটিই উল্লেখ নাই), মো. নাসির (স্বতন্ত্র) ভুয়া ভোটার স্বাক্ষর, আরিফুল হক ইস্টার্ন (বিকল্প ধারা) (ব্যাংক ও ইউসিবি ব্যাংকে ঋণখেলাপি), ইনামুল হক (স্বতন্ত্র) ঋণখেলাপি, শওকত আজীজ (বিএনপি) লঙ্কা বাংলা ও জনতা ব্যাংকের নিকট ঋণখেলাপি), লেলিন চৌধুরী (স্বতন্ত্র), মেজর (অব.) মামুনুর রশীদ (স্বতন্ত্র)- ভুয়া ভোটার স্বাক্ষর, আনিসুজ্জামান খোকন (স্বতন্ত্র), মো. আব্দুর রহিম- স্বতন্ত্র (ভুয়া ভোটার স্বাক্ষর), রুবেল আজীজ (আওয়ামী লীগ)- ঋণখেলাপি, শামসুল হুদা চৌধুরী-স্বতন্ত্র (ভুয়া ভোটার স্বাক্ষর)।




