234234

গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের তালিকা দিলেন ড. কামাল

অবাধ নিরপেক্ষ নিবার্চনের জন্য দরকার সুষ্ঠু পরিবেশ—যদি গ্রেপ্তার অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু পরিবেশ সম্ভব নয় বলে জানান গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যের নেতা ড. কামাল হোসেন। শনিবার রাজধানীতে ড. কামাল স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।এ সময় তফসিল ঘোষণার পরে গ্রেপ্তারকৃত ৬৮১ জন নেতাকর্মীদের একটা তালিকা দেন ড. কামাল হোসেন।লিখিত বক্তব্য ড. কামাল বলেন, জনগণ ক্ষমতার মালিক। সংবিধান অনুযায়ী দেশ চলুক। জনগণকে আমরা সক্রিয়ভাবে চাই। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে জনগণকে পাহারা দেয়ার আহ্বান জানান তিনি। সব বাধা সম্পর্কে সচেতন হতে হবে— অবাধ সুষ্ঠু নির্বাচন কোনো দয়া নয় এটা সাংবিধানিক প্রক্রিয়া বলে উল্লখে করেন তিনি।

গণতন্ত্র রক্ষা করতে, নির্বাচনী ঝামেলা ধরিয়ে দিতে হবে – দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায় জানান কামাল। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে জানান কামাল।নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে সচেতন থাকতে হবে— নির্বাচন কমিশন সংবিধান অমান্য করতে পারে না, সবাইকে সংঘ্যবদ্ধ হতে হবে বলেন ড. কামাল। যে হারে গ্রপ্তার চলছে তাতে করে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, গ্রেপ্তার বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ad

পাঠকের মতামত