234289

ঐক্যফ্রন্টের নতুন ঠিকানা

আসন্ন নির্বাচন ও জোটের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কার্যালয় নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।জানা যায়, রাজধানীর ৩৭/২ পুরানা পল্টন জামান টাওয়ারের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় নেওয়া হয়েছে। সেখানেই এখন থেকে জোটের সব কার্যক্রম পরিচালিত হবে।এর আগে, রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়টি জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হতো।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ad

পাঠকের মতামত