ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হলো সাদমানের (সরাসরি)
স্পোর্টস ডেস্ক।। সিরিজ জয়ের আশা নিয়ে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে ইমরুল কায়েস না থাকায় অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলামের। আজকের একাদশে কোনো পেসার রাখেনি বাংলাদেশ দল। মুশফিকের আঙুলে চোট পাওয়ায় উইকেট কিপিংয়ে দেখা যাবে লিটন দাসকে। চার স্পিনারের পাশাপাশি পার্ট টাইম বোলার সৌম্য। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশে শ্যানন গ্যাব্রিয়েল নেই। কেননা চট্টগ্রামে আচরণ বিধি ভঙ্গের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। তার পরিবর্তে দলে এসেছেন শ্যামরন লুইস।
বাংলাদেশ দল : সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন,লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কিয়েরন পাওয়েল, ক্রেইগ ব্র্যাথওয়েট,শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল আমব্রিস, রস্টোন চেজ, শন ডারউইচ, বেদেন্দ্র বিশু, কেমার রোচ, জেরোমি ওয়ারিক্যান ও শ্যামরন লুইস। খেলাটি সরাসরি দেখুন এখানে…..
https://www.youtube.com/watch?v=K4210dVaOds




