233827

১৯ রান করে প্যাভেলিওনে ফিরলেন সৌম্য (সরাসরি)

স্পোর্টস ডেস্ক।। চট্টগ্রাম টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সাড়ে নয়টায় শুরু হয়েছে ম্যাচটি। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার এবং অভিষিক্ত সাদমান ইসলাম। শুরুটা বেশ ভালোই করে নতুন এই ওপেনিং জুটি। তবে দলীয় ৪২ রানের মাথায় রোস্টন চেজের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য সরকার। বিদায়ের আগে এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে ১৯ রান।

এই ম্যাচের মধ্যদিয়ে টেস্টে অভিষেক হলো তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলামের। বিশ্রামে রাখা হয়েছে ওপেনার ইমরুল কায়েসকে। বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান, দলে এসেছেন লিটন দাস। এই প্রথম কোনো পেসার ছাড়া মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েইট, কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল অ্যামব্রিস, রোসটন চেজ, শেন ডরউইচ, শিমরন লুইস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ এবং জোমেল ওয়ারিকান।

https://www.youtube.com/watch?v=K4210dVaOds

ad

পাঠকের মতামত