চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার পূরবী সিনেমা হল সংলগ্ন এলাকার একটি সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় সোয়া ৬ টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করে আগুন নেভাতে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরের চন্দনপুরা, নন্দনকানন, লামা বাজার, বন্দর, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।
জসীম উদ্দিন আরো জানান, অগ্নিকাণ্ডে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরোনো সেই পুরবী সিনেমা হল, একটি স’মিল ও জাহাজের দড়ির গোডাউন পুড়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য, ধারণা করা হচ্ছে জাহাজের দড়ির গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে তা নিরুপনে কাজ চলছে বলেও জানান তিনি।




