233988

জাতীয় নির্বাচনে চাচা ভাতিজার লড়াই

দিনাজপুর- ৬ বাংলাদেশ সংসদীয় আসন ১১ (বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবারগঞ্জ) আসনে এবার আপন চাচা-ভাতিজার মধ্যে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এ যুদ্ধে লড়তে ইতোমধ্যে নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে চাচা-ভাতিজা পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।এরা হলেন, আওয়ামী লীগের বর্তমান এমপি শিবলী সাদিক এবং মহাজোটের শরীক দল জেলা জাতীয় পার্টির সভাপতি দেলওয়ার হোসেন। নবাবগঞ্জে অবস্থিত পিকনিক স্পট স্বপ্নপূরীর সত্বাধিকারী দুজনেই। এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর ছেলে শিবলী সাদিক। কন্ঠশিল্পী সালমার সাবেক স্বামী। সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর বড় ভাইজেলা জাতীয় পার্টির সভাপতি দেলওয়ার হোসেন।

চাচা-ভাতিজা ছাড়াও এ আসনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।এছাড়াও এ আসনে বিএনপির জেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু, বিএনপি নেতা শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর পৌর সভাপতি সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী ২০ দলীয় ঐক্যজোটের শরীক দল (ধানের শীর্ষ) জামাতের জেলা আমির আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি দোলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন, গণফোরামের নুরুন্নবী মন্ডলও জমা দিয়েছেন মনোনয়নপত্র। আগামী ডিসেম্বর মাসের ৯ তারিখেই নির্ধারণ হবে তারা চাচা-ভাতিজা এক সাথে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন কিনা ? এই অপেক্ষায় এলাকার ভোটারেরা।

ad

পাঠকের মতামত