233968

মনোনয়ন না পাওয়ায় হাজারো জনতার কান্না, কাঁদলেন এমপিও

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে শূন্য হাতে এলাকায় ফিরলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এলাকায় পৌঁছার খবব ছড়িয়ে পড়ায় মহাসড়কে ঢল নামে উৎসুক জনতার। আবুল কালাম আজাদ মনোনয়ন না পাওয়ার বেদনায় কেঁদে ফেললেন তারা।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে সড়ক পথে গোবিন্দগঞ্জে ফেরেন এমপি আবুল কালাম আজাদ। তার আসার খবরে দুপুর থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াও হাজার হাজার নারী-পুরুষ দক্ষিণ বাসস্টান্ড এলাকায় অপেক্ষা করতে থাকেন। এমপি আবুল কালাম আজাদ গাড়ি থেকে নামার পর মানুষের জনস্রোত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

দক্ষিণ বাসস্টান্ড থেকে নেতাকর্মীদের সঙ্গে কাঁদতে কাঁদতে উপজেলা পরিষদের সামনে পৌঁছান আবুল কালাম আজাদ। এসময় ‘কালাম ভাই হারেননি’, ‘কালাম ভাইয়ের মাটি গোবিন্দগঞ্জের ঘাঁটি’, ‘কালাম ভাই আছেন, কালাম ভাই থাকবেন’ স্লোগান দেন নেতাকর্মীরা।পরে নিজ বাসার সামনে তিনি উপস্থিত সকলের উদ্দেশে কথা বলতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, জনপ্রিয়তা আর যোগ্যতা থাকার পরও দল তাকে মনোনয়ন দেয়নি। দল যোগ্য মনে করে একজনকেই মনোনয়ন দিয়েছেন। দল ও জননেত্রীর শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই কষ্ট ভুলে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে।

ad

পাঠকের মতামত