233459

শমসের মবিনের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের ‘লাথি’

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীর গাড়িতে আক্রমণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বর্তমানে তিনি বি. চৌধুরীর বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য। বিকল্পধারার প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় শমসের মবিনের গাড়িতে লাথি দেন বিএনপি কয়েকজন নেতাকর্মী।বুধবার বিকেলে নিজের নির্বাচনি এলাকা সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে মনোনয়ন ফরম জমা দিতে স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিন বছর আগে বিএনপি ত্যাগ করা শমসের মবিন। আর তখনই ঘটে এই অপ্রীতিকর ঘটনা। ফরম জমা দেওয়ার আগে ডিসি অফিসের কাছে কিছু বিএনপি নেতাকর্মী দাঁড়িয়ে থাকলেও একজন গাড়ির গ্লাসে লাথি মারেন। অন্যরা চৌধুরীকে নিয়ে তীর্যক মন্তব্য করতে থাকেন।

ঘটনা বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ডিসি অফিসে বিএনপির অনেক নেতাকর্মী ছিলেন। অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে তাদের সঙ্গে কথা হয়েছে। আক্রমণের ঘটনা ঘটেনি।কিছুদিন আগে হঠাৎ বিকল্পধারায় যোগ দিয়েছেন রাজনীতি থেকে অবসর নেওয়া শমসের মবিন চৌধুরী। বছর তিনেক আগে তিনি বিএনপি ছাড়ার মাধ্যমে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। তখন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরে যান শমসের মবিন চৌধুরী।

ad

পাঠকের মতামত