জাপার টিকিট পাননি, স্বতন্ত্র লড়বেন সালমা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। বুধবার দুপুর পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন যমুনা গ্রুপের পরিচালক (হিসাব) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।এসময় আরও উপস্থিত ছিলেন যুমনা গ্রুপের পরিচালক (কর) আশরাফ আলী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইফতেখার হোসেন তন্ময়, মীর হোসেন কালাম প্রমুখ।
প্রসঙ্গত, দোহার-নবাবগঞ্জ মিলে গঠিত ঢাকা-১ আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সালমা ইসলাম। তবে এবার ঢাকা-১ আসনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পপতি সালমান এফ রহমান মনোনয়ন পেয়েছেন। তাই এবার সালমা ইসলাম মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়নি।




