বগুড়া–৬ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বুধবার বগুড়া–৬ আসনে বিএনপির কারবন্দি চেয়ারপাসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আজ বগুড়ার গাবতলী আসনেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।বুধবার দুপুরে বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় নেতা ও পৌরসভা মেয়র এ. কে.এম মাহবুবুর রহমান।
সাজা ভোগ করায় খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার নিশ্চয়তা নেই। তাই এ আসনে মাহবুবর রহমানসহ দুজনকে ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে রেখেছে বিএনপি।খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার পর মাহবুবুর রহমান নিজের মনোনয়নপত্র জমা দেন। ওই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আরেকজন হলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ।
ওই আসনে এখন পর্যন্ত মোট চারজন জমা দিয়েছেন। জাতীয় পার্টির বর্তমান সাংসদ নুরুল ইসলাম ওমর-ও ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহীদের বিকাল ৫টার মধ্যে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। সারা দেশে ৩০০ রিটার্নিং ও ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




