232475

নৌকার মাঝি হলেন চিত্রনায়ক ফারুক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ঢাকা-১৭ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন ফারুক।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন। এতে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।এর আগে, নির্বাচনে অংশ নিতে ফারুক গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেহের আফরোজ চুমকি। বর্তমানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

ad

পাঠকের মতামত