232478

নৌকার টিকিট পেলেন মমতাজ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন লোকসম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনি মানিকগঞ্জ-২ ( সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন ফোক গানের দেশ বরেণ্য এই গায়িকা।

মনোনয়ন প্রাপ্তি প্রসঙ্গে মমতাজ বলেন, মানুষের ভালোবাসা আর জননেত্রী শেখ হাসিনার নেক নজর সবসময় আমার উপর ছিলো। আমাকে মনোনয়ন দেয়ায় এলাকাবাসী খুব খুশি।তিনি বলেন, আগামীতে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগোতে চাই। আগেও বলেছি, আবারো বলছি নির্বাচনে জয়ী হলে আমার এলাকাকে শহরে পরিণত করবো।প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে মানিকগঞ্জ-২ থেকে সংরক্ষিত আসনে এবং দ্বিতীয়বার ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হন।

ad

পাঠকের মতামত