232176

আবারো বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া

জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া আবারো বিয়ে করেছেন। গত ১৬ নভেম্বর পারিবারিকভাবেই সম্পন্ন হয় তার বিয়ে। তার বর লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।চৌধুরী হাসান সারওয়ার্দীর সঙ্গে পরিচয় ও বিয়ে প্রসঙ্গে ফারজানা ব্রাউনিয়া জানান, ‘২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের মত নিয়ে গত ৬ নভেম্বর আক্‌দ আর ১৬ নভেম্বর বিয়ে নিবন্ধন করা হয়।’

ফারজানা ব্রাউনিয়া এর আগেও বিয়ে করেছিলেন। অন্যদিকে চৌধুরী হাসান সারওয়ার্দীও বিবাহিত। তবে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছিলেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এবার সুদর্শনা ফারজানা ব্রাউনিয়াকে নিয়ে সংসার কবেন তিনি।

রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন চৌধুরী হাসান সারওয়ার্দী। ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর তিনি আর্টডকের জিওসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হন। সেখান থেকে এ বছরের ১ জুন অবসের যান। তিনি আনসার ও ভিডিপি এবং এসএসএফের মহাপরিচালক এবং সেনা গোয়েন্দা বিভাগের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করছেন।

ad

পাঠকের মতামত