232198

ইউটিউবে আর ‘হাজির বিরিয়ানি’ নেই!

বহুল আলোচিত সিনেমা ‘দহন’-এর প্রথম গান ‘হাজির বিরিয়ানি’। প্রকাশের পর তুমুল সমালোচনার মুখে পড়ে গানটি। অশালীন শব্দচয়নের অভিযোগ ওঠে এই গানের বিরুদ্ধে। লিখিত অভিযোগ করা হয় সেন্সর বোর্ডেও। এই গান নিষিদ্ধের দাবি জানায় অভিযোগকারীরা।অবশেষে গানটি সরিয়ে নিয়েছে ‘দহন’-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যার ফলে ইউটিউবে আর ‘হাজির বিরিয়ানি’ গানটি দেখা যাচ্ছে না। গত ২২ নভেম্বর গানটি সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

তবে ‘হাজির বিরিয়ানি’ গানের কথায় পরিবর্তন করে নতুন আরেকটি গান তৈরি করা হবে। সেটাই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়ে আবার প্রকাশ করা হবে ইউটিউবে।এবারই প্রথম নয়, এর আগেও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমার গান নিয়ে বিতর্ক হয়েছে। ‘বস ২’ ছবিতে ‘আল্লাহ মেহেরবান’ শীর্ষক একটি গান প্রকাশ হয়েছিলো। যেখানে নায়িকা নুসরাত ফারিয়ার পোশাক নিয়ে বিতর্ক ওঠে। এরপর সেই গানের কথা পরিবর্তন করে ‘ইয়ারা মেহেরবান’ রাখা হয়।প্রসঙ্গত ‘দহন’ ছবি পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এছাড়াও আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শিমুল খান প্রমুখ। আগামী ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

ad

পাঠকের মতামত