231504

ড. কামাল নয়, ঐক্যফ্রন্টের নিয়ন্ত্রণ লন্ডনে’

ড. কামাল হোসেন নয়, ঐক্যফ্রন্টের নিয়ন্ত্রণ লন্ডন থেকে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সেমিনার শেষে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, লন্ডন থেকে তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন, তার অঙ্গুলি হেলনে ঐক্যফ্রন্ট চলছে। ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়িরও দাম নেই। বিএনপি তাদের ব্যবহার করছে। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।

ভোটকেন্দ্র পাহারার নামে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় এক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

‘তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে তিনশ থেকে চারশ নেতা-কর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।

ad

পাঠকের মতামত