টানা দুই টেস্টে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর আজ বৃহস্পতিবার উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ১৩৫ বলে চার মেরে তিনি দেখা পান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের।
আজ সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মমিনুল হক ১১৬ ও সাকিব আল হাসান ২৭ রানে ক্রিজে আছেন।




