231265

প্রধানমন্ত্রীর আল্টিমেটাম এরশাদকে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুর- ৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। এ নিয়ে মহাজোটে কোনো সমস্যা নেই। তবে এই আসন ছাড়াও ঢাকা-১৭ এবং নারায়ণগঞ্জ-১ আসনের জন্যও তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে এই দুটি আসনে তাকে মনোনয়ন দিতে চায় না আওয়ামী লীগ।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ ও নারায়ণগঞ্জ-১ দু’টি আসনে একসঙ্গে মনোনয়ন পাচ্ছেন না এরশাদ। তাকে দু’টি থেকে যে কোনো একটি বেছে নিতে হবে।

এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা-১৭ (গুলশান) আসন ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে যে কোন একটি বেছে নিতে হবে এরশাদকে। তাই, ঢাকা-১৭ আসন থেকে এরশাদ নির্বাচন করলে নারায়ণগঞ্জ-১ আসনে তিনি মনোনয়ন পাবেন না। আবার নারায়ণগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে চাইলে তিনি ঢাকা-১৭ আসনে মনোনয়ন পাবেন না।এই দু’টি আসনের মধ্যে যেটির মনোনয়ন এরশাদ চান তা আজকের মধ্যেই চূড়ান্তভাবে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত