গোল সেভ করে দিল কুকুর(ভিডিওসহ)
ফুটবলে পেনাল্টি মিসের কারণ একাধিক হতে পারে। কিন্তু কুকুরের কারণে পেনাল্টি মিস হয়েছে এমন ঘটনা এর আগে কখনও শোনা যায়নি। সম্প্রতি এমনই তাজ্জব করা এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।নির্ধারিত সময়ে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউট চলাকালে মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। প্রতিপক্ষের এক ফুটবলারের নেওয়া শট গোলরক্ষক অনুমান করতে না পেরে সম্পূর্ণ উল্টো দিকে ডাইভ দিলেও অজান্তেই গোল বাঁচাতে এগিয়ে আসে সেই কুকুর। গোলরক্ষককে পরাস্ত করে ওই ফুটবলারের নেওয়া শট ঠিক গোলমুখে ঢোকার মুহূর্তে তাঁর গায়ে লেগে দিক পরিবর্তন করে।
এ ঘটনায় হতবাক হয়ে যান স্পটকিক নেওয়া ফুটবলারসহ গ্যালারিতে উপস্থিত দর্শক, ডাগ আউটে উপস্থিত কর্মকর্তারাও।এদিকে ঘটনার পর পুনরায় পেনাল্টি কিক পাওয়া উচিৎ কিনা তা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রাও। গোটা ঘটনায় স্বভাবতই গ্যালারিজুড়ে ওঠে হাসির রোল। আর ইন্টারনেট দুনিয়ায় কুকুরটির সেই কীর্তি ছড়িয়ে পড়তে। পরবর্তীতে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।




