230895

বাংলাদেশের ‘হৃদয়ের মা’ বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায়

প্রতিবছর বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ক নারীর তালিকা প্রকাশ করে থাকে বিবিসি। বিজ্ঞান, রাজনীতি, বিনোদন, সাংবাদিকতাসহ বিভিন্ন অঙ্গনের নারীদের নিয়ে তৈরি সেই তালিকায় এবার জায়গা পেলেন বাংলাদেশের সেই মা, যিনি চলাফেরায় অক্ষম ১৮ বছর বয়সী ছেলেকে কোলে করে নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার হলে।

আজ সোমবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে ২০১৮ সালের সেরা ১০০ নারীর তালিকা প্রকাশ করে বিবিসি। তালিকার ৮১ নম্বর ছবিতে দেখা যায়, নেত্রকোণার এই নারীকে। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘সীমা সরকার বাংলাদেশের ৪৪ বছরের একজন মা। সীমা তার ১৮ বছরের নিষ্ক্রিয় সন্তানকে কোলে করে পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে এসেছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।’

২০১৮ সালের বিবিসির ১০০ নারী তালিকার প্রথম নামটি হচ্ছে, নাইজেরিয়ার নারী আবসোয়ে আজায়ি আকিনফোলারিন। তিনি একজন সামাজিক উদ্যোক্তা। এরপরের অবস্থানে রয়েছেন, বাহরাইনের একটি অলাভজনক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইসরা আল শাফেয়ী। তালিকায় রয়েছেন রাশিয়ার ১৮ বছর বয়সী মডেল আলেকসিভা। রয়েছেন সোমালিল্যান্ডের ৩৫ বছর বয়স্ক লেখিকা নিমকো আলি। এছাড়া কিউবার পরিচালক এবং নৃত্যশিল্পী লিজট আলফনসো আছেন সেরা নারীদের মাঝে।

তালিকায় আরও রয়েছেন- ভারতীয় ৩৩ বছর বয়সী ব্যবসায়ী নারী মিনা গায়েন। পাকিস্তানের ইতিহাসে প্রথম দলিত হিন্দু নারী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত কৃষ্ণা কুমারী।সীমা সরকারের ছেলে হৃদয় সরকারের নিজের পায়ে চলার শক্তি নেই। জন্ম থেকেই অজানা রোগে হাঁটার ক্ষমতা হারান হৃদয় সরকার। কিন্তু ছেলেকে হুইল চেয়ার কিনে দেননি মা। ছেলেকে বলেছিলেন, তার যতদিন শক্তি আছে, ততদিন সবখানে তাকে কোলে করেই নিয়ে যাবেন।

গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) হৃদয় মায়ের কোলে চড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্ভুক্ত ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন। তার গর্ভধারিণী মা কোলে করে যখন পরীক্ষার হলে নিয়ে গেলো, পৃথিবীর অসাধারণ মাতৃত্বের ছবিটি অনেকেই মোবাইলে ধারণ করেছে। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে মায়ের কোলে ছেলের ছবি।

ad

পাঠকের মতামত