229146

‘এই অজুহাতের যুক্তি কী?’

বিএনপির দাবি, পুনরায় ভোট পেছাতে হবে। আবার সিইসি এটা নাকচ করেন মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘‘নির্বাচন আর পেছানোর সুযোগ নেই। ৩০ ডিসেম্বরও যথেষ্ট সময় নয়, অত্যন্ত ‘কমপ্যাক্ট টাইম’। নির্বাচন আর পেছানোর সুযোগ না থাকার পেছনে যুক্তি দিয়ে তিনি বলেন, জাতীয় পর্যায়ে এতো বড় একটি নির্বাচনের পর ২৯ জানুয়ারিতেই সংসদ বসতে হবে। ৩০০ আসনের ফলাফলের গেজেট করার জন্য সময় লাগে।’’

নির্বাচনের তারিখ পরিবর্তন নাকচ করার প্রসঙ্গে সাংবাদিক প্রবাস আমিন ফেসবুকে লিখেছেন, ‘ইসির এমন নির্বাচন আর না পেছানোর অজুহাত হিসেবে সিইসি বলেছেন, নির্বাচনের পর ২৯ জানুয়ারিতেই সংসদ বসতে হবে। কিন্তু এই অজুহাতের যুক্তি কী? সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে এমনকি ২৭ জানুয়ারিও ভোটগ্রহণ হতে পারে। ২৯ জানুয়ারিতেই সংসদ বসার হিসাবটা বুঝতে পারছি না।’

ad

পাঠকের মতামত