228052

বিয়ের আগে যেসব পরীক্ষা করা জরুরি

বিভিন্ন দেশে বিয়ের আগেই পাত্র-পাত্রীরা জেনে নেন জীবনসঙ্গীর কোনো ধরণের স্বাস্থ্য সমস্যা আছে কিনা। আমাদের দেশেও তরুণ-তরুণীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে। বিয়ের আগে কি ধরণের পরীক্ষাগুলো করানো দরকার জেনে নিন… রক্ত পরীক্ষা: বিয়ের আগে রক্তের গ্রুপ জেনে নেয়া প্রয়োজন। যে নারীর রক্তের গ্রুপ নেগেটিভ তার সাথে পজেটিভ রক্তের গ্রুপের কোনো পুরুষের বিয়ে হলে তাদের সন্তান জন্মদানের সময় কিছু জটিলতা তৈরি হতে পারে।

হেপাটাইটিস:বিয়ের আগে জেনে নেয়া দরকার সঙ্গীর হেপাটাইটিস এ, বি, সি আছে কি না। হেপাটাইটিস এ সেরে গেলেও কোনো সঙ্গী যদি হেপাটাইটিস বি বা সি তে আক্রান্ত হন, তাহলে তার থেকে তা সংক্রামিত হয়ে সন্তানের শরীরে যেতে পারে। সে ক্ষেত্রে বিয়ের আগেই দুজনের হেপাটাইটিস ভ্যাক্সিন নিয়ে রাখা ভাল।থ্যালাসেমিয়া:থ্যালাসেমিয়া জাতীয় হিমোগ্লো হোমিওপ্যাথি পরীক্ষা করে জেনে নেয়া উচিত যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। স্বামী-স্ত্রী দুজনেই এই অসুখ থাকলে আগত শিশু এই রোগে আক্রান্ত হবে। এ ক্ষেত্রে চিকিৎসকরা সন্তান না নেয়ার জন্যই পরামর্শ দিয়ে থাকেন।

কিডনি:কিডনির কোন সমস্যা আছে কি না তা জানতে ইউরিন পরীক্ষা করে দেখা উচিত। ইউরিনে ইউরিয়া বেশি থাকলে পরবর্তীতে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে। তাই আগেই এর চিকিৎসা করে নিতে হবে।এইচআইভি ও অন্যান্য যৌনবাহিত রোগ:বিয়ের আগেই দুইজনেরই এইচআইভি অথবা যৌনবাহিত রোগ আছে কি না সেগুলো পরীক্ষা করা খুবই জরুরি। এর মধ্যে এইচআইভি ছাড়া অন্যান্য রোগগুলো যথাযথ চিকিৎসার মাধ্যমে কমানো সম্ভব।

ad

পাঠকের মতামত