228146

ইবিতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, এরপর…

ইসলামী বিশ্ব বিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় বহিরাগত প্রেমিক যুগল ও তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে।শনিবার (১০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ক্যাম্পাসের পেয়ারা তলা থেকে তাদেরকে হাতেনাতে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। আটকের পর তদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস সূত্রে জানা যায়, জঙ্গলাচ্ছন্ন ক্যাম্পাসের পেয়ারা তলায় উজ্জল ও রিপা নামের এক প্রেমিক যুগল অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় তাদের সহযোগী খোকন পাহারায় থাকে। পরে খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে গিয়ে তাদের তিন জনকে হাতেনাতে আটক করেন। আটকের পর তাদের বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করা হয়। তবে আটককৃতরা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে।

ইবি থানা সূত্রে জানা যায়, আটককৃত উজ্জল ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখ পাড়া এলাকার গোলাম জোয়ার্দারের ছেলে। খোকনও একই এলাকার তোজাম উদ্দিনের ছেলে। আর উজ্জলের প্রেমিকা রিপা খাতুন ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকার স্বপন মন্ডলের মেয়ে। এদের মধ্যে উজ্জলের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছত্রছায়ায় বিভিন্ন সময় ক্যাম্পাসে মাদক সরবরাহ করার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। ক্যাম্পাস শিক্ষার্থীদের আড্ডার স্থল। এখানে অন্য কেউ সুযোগ নিয়ে পরিবেশ নষ্ট পারবে না।’এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, তাদেরকে থানায় রাখা হয়েছে। অবিভাবকদের খবর দিয়েছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত