227072

ঘরের কোনে লুকিয়ে ছিল শিশুটি, তবুও…

সিরাজগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইমরান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় একটি গরু, একটি ছাগল, চারটি ঘর ও নগদ ৫ লক্ষ টাকাও পুড়ে যায়। এ ঘটনায় মোট প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় পরিবারের লোক জন।মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এ অগ্মিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মালাম শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কৃষক মালাম শেখের বাড়িতে আগুন লাগে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন টের পায়। তারা সকলেই ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। শিশু ইমরান ভয় পেয়ে ঘরের এক কোনায় লুকিয়ে থাকে।

এ অবস্থায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাকে আর বের করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয়া ১২ টার দিকে দগ্ধ ও মৃত শিশু ইমরানকে উদ্ধার করা হয়। এলাকায় শোকের মতন চলছে।

ad

পাঠকের মতামত