225400

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর কড়াইল বস্তির জামাই বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর কট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এখনো (১০টা ৫৯ মিনিট) নিয়ন্ত্রণে আসেনি। আরও কয়েকটি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। রেড সিগনাল এলে তৎক্ষণাৎ তিন ইউনিট পাঠানো হবে।

তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এ নিয়ে ২ বছরে ৪ বার আগুন লাগলো একই বস্তিতে।

বিস্তারিত আসছে…

ad

পাঠকের মতামত