223533

দুধ নয়, অনলাইনে বিক্রি হচ্ছে গো-মূত্র, গোবর!

আন্তর্জাতিক ডেস্ক: দুধ নয়, দোকানে দোকানে বিক্রি হচ্ছে গো-মূত্র। ঘটনা এখানে শেষ নয়, অনলাইনে বিক্রি হচ্ছে গো-মূত্র। এছাড়া বিক্রির তালিকায় রয়েছে গোবর এবং ঘুঁটে। না কোন স্বপ্নচারী দেশের গল্প নয়। এটি নয় অরওয়েলিয়ান জগত। এই ঘটনা ঘটছে পার্শ্ববর্তী দেশ ভারতেই।

এই সব ‘পণ্য’র মাঝে সবচেয়ে বেশি চাহিদা গরুর মূত্রের। রোগমুক্তির আশায় গোমূত্র কেনার হিড়িক পড়েছে। অনেক অনলাইন থেকে দাবি করা হচ্ছে গোমূত্র পানে ক্যান্সার ও কুষ্ঠরোগ ভালো হয়।

অনলাইনের বাণিজ্যকে ভারতীয়রা যে এতটা কাজে লাগাবে তা হয়ত প্রযুক্তিবিদেরা বুঝতে পারেননি। ভারতে এখন শ্মশানের যাবতীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে অনলাইনে। শুধু অর্ডার দিলেই হাতে এসে যাবে লাঠি, কাতান, কেরোসিনের, দেশলাই, লাশ বেঁধে রাখার জন্য খুঁটি, দড়ি।

ad

পাঠকের মতামত