222344

হবিগঞ্জে চুরি হচ্ছে, সৌদিতে বসেই ধরে ফেললেন মালিক

হবিগঞ্জ জেলার বাহুবলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি রুখে দিলেন সৌদি প্রবাসী মালিক। এ সময় এক নারীসহ ৪ চোরকে আটক করে স্থানীয় জনতা।

শুক্রবার ভোর রাতে মিরনপুর বাজারের এসএম টেলিকম এন্ড কম্পিউটারের দোকানে এ ঘটনা ঘটে।

আটকৃতরা চোররা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের রমজান আলী (২৫), উপেজলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের সিএনজি চালক আরব আলী (২৫), একই গ্রামের তহুরা বেমগ (৩০) ও তার স্বামী অলুয়া গ্রামের রুবেল মিয়া (৩৫)।

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানে এর আগে তিন বার চুরি হয়। এর পর থেকে তার ভাই সৌদি প্রবাসী রুহুল আমীন সিসি ক্যামেরায় রাতে দোকানটি দেখাশুনা করেন। ঘটনার সময় তিনি সৌদিতে বসে সিসি ক্যামেরায় দোকানের উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করতে দেখেন। পরে তিনি সৌদি আরব থেকে ফোন করে দোকানে চোর ঢোকার বিষয়টি জানান। এ সময় তিনি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দোকানে গিয়ে এর নারীসহ ৪ চোরকে আটক করেন।

পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ad

পাঠকের মতামত