219484

বিয়ের প্রস্তাব পেলেন রাবিনা, জানুন তার মজাদার জবাব

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভক্তদের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেন অনেক তারকা। দেখা যায়, চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছেন অনেক আগেই তবে নিয়মিত সোচ্চার আছেন মিডিয়াতে।
বলিউডে একসময় গ্ল্যামার,অভিনয় ক্ষমতা দিয়ে পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী রাবিনা টেন্ডন। সম্প্রতি নতুন করে বিয়ের প্রস্তাব পেলেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ভারতীয় কৃষকদের আন্দোলনকে সমর্থন করে একটি টুইট করে রাবিনা। তার টুইটের নিচেই এক অনুরাগী ‘আমাকে বিয়ে করবেন?’ লিখে রিটুইট করেন।

জবাবে রাবিনা লিখেন, ‘দুঃখিত বন্ধু, এ কথা আমাকে জিজ্ঞাসা করতে আপনি ১৩ বছর দেরি করে ফেলেছেন।’

উল্লেখ্য, ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় রাবিনার। অভিনয় থেকে অবসর নিলেও রাবিনা মন দিয়েছেন প্রযোজনায়। শুরু থেকেই প্রচারের আলো থেকে নিজেকে দূরেই রাখতে পছন্দ করেন দুবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী এই অভিনেত্রী।

ad

পাঠকের মতামত