219491

প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা (ভিডিও)

বিনোদন ডেস্ক

বিষয়টি মিডিয়ায় আসার পর তাদের খোলামেলা ঘোরাফেরা যেন কয়েকগুণ বেড়ে গেল। আজ শনিবার আবারও মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে। নিজেদের মধ্যে আলাপচারিতা করতে করতেই বিমানবন্দর ত্যাগ করেন এই জুটি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তারা দুজন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হাঁটছিলেন। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরা দেখেও বিব্রত হতে দেখা যায়নি তাদের, বরং কফির চুমুক দিতে দিতে পাশাপাশি হাঁটতে হাঁটতে বিমানবন্দর ত্যাগ করেন তারা।

এর আগে পাপারাজ্জিদের ক্যামেরায় লস এঞ্জেলসের বেসবল স্টেডিয়ামে একসঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা-নিককে।
নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট। সত্যিই তাদের প্রেম চলছে কিনা বলা মুশকিল। কিন্তু যেভাবে তারা একসঙ্গে ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করছেন, তাতে স্পষ্ট, একে অপরের সান্নিধ্য উপভোগ করছে এ জুটি।

কস্টিউম ইনস্টিটিউট নামে পরিচিত মেট গালা উৎসব। এটি নিউইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের জন্য আয়োজিত একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব।

গতবছর একইসঙ্গে মেট গালার রেড কার্পেটে হাঁটেন প্রিয়াঙ্কা-নিক। উৎসবে প্রিয়াঙ্কার দুটি ছবিও নিজের ইন্সটাগ্রামে ‘প্রিয় প্রিয়াঙ্কা’ লিখে শেয়ার করেন নিক।

ad

পাঠকের মতামত