শিক্ষকদের এমপিও বোনাসের চেক ছাড়
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক এবং ঈদুল ফিতর-২০১৮-এর বোনাসের ( উৎসব ভাতা) চেক ছাড় হয়েছে।
গত বৃহস্পতিবার অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ব চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। ১৪ জুন পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।
মাদ্রাসা অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।




