219328

২১ হাজার লিটার দুধে ধোয়া হলো মন্দির (ভিডিও)

ভারতের রাজস্থানে নির্মাণ করা হলো একটি নতুন মন্দির। আর এ মন্দির ২১ হাজার লিটার দুধ দিয়ে ধোয়া হয়েছে।

সম্প্রতি দুধ দিয়ে ওই মন্দির ধোয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ভিডিও…

৭ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দেবব্রত সাহা নামের এক ব্যক্তি তার ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটি পোস্ট করেন।

ওই পোস্টের নিচে আলকা সাহা নামের একজন কমেন্ট করেছেন, ‘গরু পূজারি গাধাগুলোর জন্য শুধুই করুণা।’

মাহমুদুল হাসান কমেন্টে প্রশ্ন করেছেন, ‘লজিক বলতে কি এদের কিছুই নেই?’

শ্রাবণী বিশ্বাস নামের এক নারী লিখেছেন, ‘দুধ উপোসী গরীব মানুষ ও শিশুদের কথা মনে এলো।’

এ ছাড়া আরও অনেকেই এ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন।

ad

পাঠকের মতামত