‘বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক’, মাদ্রাসা ছাত্রীর অনশন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিয়ের দাবিতে ছয় দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছে এক মাদ্রাসা ছাত্রী (১৩)। তার দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে স্থানীয় এক কিশোর (১৪)। ঘটনাটি ঘটেছে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ ইউনিয়নের ওই কিশোর-কিশোরীর মধ্যে ছয় মাস আগে থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর ওই কিশোর বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে এ ঘটনা দুই পরিবারের লোকজন জেনে গেলে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। এ সময় থেকেই ওই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত রোববার সন্ধ্যার ওই ওই কিশোরী জানায়, ‘প্রেমিক … বিয়ে করার প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে নানান অজুহাত দেখায়। কয়েকদিন থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি তার বাড়িতে আসলে … মা আমাকে মারধর করেন এবং বাড়ি থেকে চলে যেতে বলে।’
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন জানান, দুইপক্ষকে ঘটনা মিমাংসার আহবান করা হলে ছেলে অনুপস্থিত থাকায় সালিস কার্যক্রম স্থগিত করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




