পৃথিবীর সবচেয়ে রহস্যময় ৩টি স্থান, একদম ভয় পাওয়ার মত (ভিডিও)
পৃথিবীর সবচেয়ে রহস্যময় ৩টি স্থান, একদম ভয় পাওয়ার মত (ভিডিও)
অন্যরা যা পড়ছে
‘মায়ের মত’ পোশাক পড়ুন, কারিনাকে নেটিজেনরা
সবে সবে মুক্তি পেয়েছে ‘ভিরে দি ওয়েডিং’। সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়ার সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন কারিনা। মা হওয়ার পর ‘ভিরে দি ওয়েডিং’ দিয়েই কামব্যাক করলেন কারিনা। ফলে, শুটিং থেকে প্রমোশন, সব জায়গাতেই যেন ক্যামেরায় একেবারে ঝলসে উঠেছেন বেবো।
সিনেমার প্রমোশনের সময় কখনও ফরমাল পোশাকে ঝলসে উঠেছেন বেগম সাহেবা, আবার কখনও জলপাই রঙা গাউনে সবার নজর কেড়েছেন। কিন্তু, কারিনা কেন ‘মায়ের মত’ করে পোশাক পরছেন না, সম্প্রতি তা নিয়ে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে বেবোকে।
‘মায়ের মত’ পোশাক না পরে, কারিনা কেন অন্যরকম সাজগোজ করছেন তা নিয়ে তোলা হয় প্রশ্ন। সমালোচনার মুখে পরে বিষয়টির কড়া জবাব দিয়েছেন বেবো।
তিনি বলেন, ‘মায়ের মত’ পোশাক আবার কী? তার মা (ববিতা কাপুর) একজন আধুনিক যুগের মহিলা। যাকে জিন্স, টিশার্টে বেশ লাগে। আবার তার শাশুড়ি মা (শর্মিলা ঠাকুর)-কেও জিন্সে অসাধারণ লাগে। পাশাপাশি শাড়িতেও তিনি অনন্যা।
ফলে তিনি এমন একটি জগত থেকে এসেছেন, যেখানে মহিলারা সব সময় নিজেদের পছন্দ মত পোশাক পরতে পারেন। এক সন্তানের মা বলে, তিনি ছোট পোশাক পরতে পারবেন না, এমন কোনও কথা নেই। যে পোশাকে তিনি স্বকীয় এবং পরে আরাম পান, তিনি সেই পোশাকই পরবেন বলেও জানিয়েছেন কারিনা কাপুর খান।




