গলাকাটা পোস্টারে শাকিব খান
বিনোদন ডেস্ক:
আসছে ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব-অপু জুটির সর্বশেষ ছবি ‘পাংকু জামাই’। তবে মুক্তির আগেই পোস্টারে নকলের অভিযোগ পাওয়া গেছে। তামিল অভিনেতা নানীর শরীরে শাকিবের গলা কেটে বসানো হয়েছে।
চলতি বছরের ১২ এপ্রিল ‘কৃষ্ণার্জুনা যোদ্ধাম’ নামে একটি তামিল সিনেমা মুক্তি পায়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন নানী।
আব্দুল মান্নানের পরিচালনায় ২০১৬ সালের জানুয়ারিতে ছবিটি নির্মাণের কাজ শুরু হলেও বিভিন্ন কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শেষ হয়। এদিকে ছবিটি মুক্তি নিয়েও অনীহা রয়েছে শাকিব খানের।




