218480

‘আমরা খেলোয়াড়রা জাতীয় সংগীত শুনতে পাচ্ছিলাম না’

স্পোর্টস ডেস্ক

গত রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আফগানদের ছুড়ে দেয়া ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২২ রানেই অলআউট সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ৪৫ রানের হার অনেক বড়।

আফগানিস্তানের বিপক্ষে হেরে এমনিতেই সমালোচনায় পড়েছে টাইগাররা। তার ওপর আবার এদিনের ম্যাচে সাকিব-তামিমদের জাতীয় সংগীতের প্রতি সম্মানবোধ নিয়েও প্রশ্ন উঠছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন হলেও তাতে জাতীয় দলের কিছু ক্রিকেটার যথেষ্ট সম্মান দেখিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সমর্থকদের এসব সমালোচানার জবাবে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ফেসবুকে লেখেন, রোববারের প্রথম টি-টোয়েন্টি টিভিতে দেখেছেন, এমন সমর্থকদের কেউ কেউ হয়তো ভুল বুঝেছেন। দুই দলের জাতীয় সংগীত বাজানোর সময় বাংলাদেশের দলের কজন খেলোয়াড়ের মুখে বিভ্রান্তির ছায়া দেখে এই ভুল-বোঝাবুঝি।

তিনি অারও লেখেন, আফগানিস্তানের জাতীয় সংগীত মাঠ থেকে ঠিকমতো শোনা গেলেও কোনো কারণে বাংলাদেশের জাতীয় সংগীত শোনা যাচ্ছিল না। খেলোয়াড়েরা অপেক্ষা করছিল কখন জাতীয় সংগীত শুরু হবে। ততক্ষণে আসলে জাতীয় সংগীত শুরু হয়ে গেছে, টিভিতে দর্শকেরা শুনতে পাচ্ছিল। কিন্তু আমরা খেলোয়াড়েরা তা শুনতে পাচ্ছিলাম না।

রিয়াদের দাবি শুনতে না পাওয়ার কারণেই সমর্থরা আমাদের ভুল বুঝছেন।

ad

পাঠকের মতামত