217807

সাবেক সেনা সদস্য গ্রেফতার: ভুয়া মেজর পরিচয়ে ধর্ষণ!

নিউজ ডেস্ক।। ভুয়া মেজর পরিচয় দিয়ে মামলা থেকে বাঁচানোর কথা বলে মা মেয়েকে ধর্ষণ ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক সেনা সদস্য মাহবুব আলম রেজা ওরফে আপনকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব ও কোতোয়ালি থানা পুলিশ।

প্রভাবশালী এই প্রতারককে ছাড়িয়ে নেয়ার জন্য তদবির আসছে। ওই সেনা সদস্যকে ছাড়িয়ে নেয়ার জন্য একটিচক্র চেষ্টা করছে।

অবশ্য ঢাকা মহানগর লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহিম বলেছেন, মামলার প্রক্রিয়া চলছে। তাকে জেল হাজতে পাঠানো হবে। এ ব্যাপারে কোনো আপস নয়।

গত ১ মার্চ বেলা ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারী বাজারে হোলি উৎসবে রণক নামে এক কলেজ ছাত্রকে খুনন করা হয়। এরপর এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেফতার করে ৫ মার্চ। পুলিশ এদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় হত্যকান্ডে জড়িত আরেক আসামি।

মাহবুব রেজা আপন সাবেক সেনা সদস্য। সে ওই আসামির বাসায় গিয়ে নিজেকে আর্মির মেজর পরিচয় দেন। এই ঘটনা তুড়ি মেরে উড়িয়ে দেয়ার কথা বলেন, বলেন পুলিশ আমার হাতের মুঠোয়। এগুলো তুচ্ছ বিষয়। চিন্তা করবেন না সব ঠিক করে দিচ্ছি। তার মিথ্যা আশ্বাসে বিশ্বাস জন্মে আসামির পরিবারের। সে এরপর একাধিকবার ওই বাসায় যায়। আসামির ১৪ বছর বয়সী বোনের সাথে সম্পর্ক গড়ে তুলে। এতে ওই পরিবার বাধ সাধলে সে মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবাার ধর্ষণ করে। কিন্তু ওই রনক হত্যা মামলা থেকে আসামির অব্যাহতির প্রশ্নে সে এক পর্যায়ে টালবাহানা শুরু করে। অব্যাহত টালবাহানায় অতিষ্ঠ পরিবারটির সন্দেহ দেখা দেয় এই ভুয়া মেজর পরিচয় দানকারীকে নিয়ে। একপর্যায়ে তারা বিষয়টি কোতয়ালি থানা ও র‌্যাব ও ডিসি লালবাগকে জানায়।

গতকাল রাতে র‌্যাব ও কোতয়ালি থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ভুয়া মেজরকে গ্রেফতার করে। এই রিপোর্ট লেখার সময় বৃহস্পতিবা রাত ১১ টার সময় আসামির মা বোনসহ আত্মীয়-স্বজন কোতোয়ালি থানায় উপস্থিত ছিল।

এ ব্যাপারে থানার একজন সাব ইন্সপেক্টর বলেন, আসামি হাজত খানায় আছে। মামলার আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ধর্ষণ, প্রতারণার অভিযোগে একাধিক মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ষিতা কিশোরীকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে। উৎস: আমাদেরসময়.কম।

ad

পাঠকের মতামত