217946

রোজা রেখে টাইগারদের বিপক্ষে নামবে আফগানিস্তান

 

স্পোর্টস ডেস্ক
রোজার মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-২০ সিরিজে আগামীকাল মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। তবে এই সিরিজে আফগানিস্তান দলের সব খেলোয়াড়রাই রোজা রেখে মাঠে নামবে বলে অভিহিত করেছেন আফগানিস্তান দলের কোচ ফিল সিমন্স।

সিমন্স বলেন ,’ রোজা রেখেই খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইছে। আমি বিগত কয়েক বছর ধরেই তাদের সাথে কাজ করছি। তারা রোজা রেখেই মাঠে নামে। এটা তাদের ধর্মীয় সংস্কৃতি।’

ভারতের সাথে টেস্ট খেলা নিয়ে সিমন্স বলেন, ‘প্রথম টেস্টের পরই তারা এই খেলার উচ্চতা ও গুরুত্ব বুঝতে পারবে। তারা শিখতে পারবে কিভাবে মাঠে টিকে থাকতে হবে। মানসিকতা দৃঢ় করতে হবে।’

ad

পাঠকের মতামত