217758

রাতে দেয়াল টপকে ছাত্রী হোস্টেলে যুবক, অতঃপর…

রাতে দেয়াল টপকে ছাত্রী হোস্টেলে ঢুকে পড়ে এক যুবক। কিন্তু সুবিধা করতে পারেনি। ছাত্রীরা টের পেয়ে চিৎকার শুরু করে। মুহূর্তেই আবার দেয়াল টপকে পালাতে গিয়ে পা ভাঙে যুবকের।

মঙ্গলবার রাতে কলকাতার ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে জিনিউজ।

ওই যুবকের নাম লতিফুর রহমান। হোস্টেলে ঢোকার পর মেয়েদের চিৎকারে অবস্থা বেগতিক দেখে পালাতে যায় লতিফুর। তখন পাঁচিল থেকে পড়ে পা ভেঙে যায়।

অন্যদিকে মেয়েদের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। মদ্যপ যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা।

ad

পাঠকের মতামত