ক্ষমতা হারালেন স্পেনের প্রধানমন্ত্রী
স্পেনের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় ক্ষমতাচ্যুত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ১৮০-১৬৯ ভোটে পরাজিত হন তিনি। একজন ভোট দানে বিরত থাকেন।
শুক্রবার এই ভোট হয়। এখন সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্রো স্যানচেজ হবেন স্পেনের নতুন প্রধানমন্ত্রী।
রাজয়ের পপুলার পার্টির কয়েকজন উচ্চপদস্থ সদস্যকে সম্প্রতি দুর্নীতির দায়ে কারাদণ্ড দেন স্পেনের আদালত। এছাড়া দলটিকে অর্থদণ্ড দেয়া হয়।
আদালত জানায়, রাজনৈতিক দলটির একটি গোপন অ্যাকাউন্ট রয়েছে। এরপর দেশটির সোশ্যালিস্ট পার্টি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অনাস্থা ভোটের প্রস্তাব দেন।




