217559

নিজের না থেকেও অন্যকে খাবার এগিয়ে দিয়ে বিশ্বমানবতাকে কি বলছে ফুলের মত শিশুটি?

 

আন্তর্জাতিক ডেস্ক :: পৃথিবীর মনুষ্যসমাজ যার যার জীবনে ব্যস্ত সবাই৷ উদ্বাস্তুদের খবর শুধুই স্থান পায় সংবাদপত্রের শিরোনামে। তবে কখনও কখনও কিছু খবর সত্যিই নাড়া দিয়ে যায়, কিছু ছবি কাঁপিয়ে দেয় হৃদয়। ঠিক যেমন সমুদ্রের পাশে সিরিয়ার ছোট্ট শিশু আয়লান কুর্দির মৃতদেহ পড়ে থাকতে দেখে শিউরে উঠেছিল পুরো বিশ্ব, অঝোরে চোখের পানি ঝরিয়ে মানবতাকে করেছিল জীবিত।

এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেমনই একটি ছবি, যেখানে উদ্বাস্ত শিশুর মুখ আর চোখের আকুতি বুঝিয়ে দিচ্ছে তার কঠিন পরিস্থিতি।

এক সাংবাদিক তার ছবি তুলতে গেলে শিশুটি তাকে দেখে তার দিকে খাবার এগিয়ে দিচ্ছে৷ অথচ তারা নিজেরাই ঠিক মত খেতে পায়না৷ সেই ছবিটি গোটা স্যোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। কিন্তু শিশুটির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিজের না থেকেও অন্যকে খাবার এগিয়ে দিয়ে বিশ্বমানবতার দিকে কি ইঙ্গিত করছে এই ফুলের মত নিষ্পাপ অবুঝ শিশুটি? বিশ্বমানবতার কাছে আছে কি কোন উত্তর?

ad

পাঠকের মতামত