217562

বৃষ্টিতে এটিএম বুথে আশ্রয় নেয় গরু, বেজে ওঠে সাইরেন!

রাত গভীর হওয়ায় ফাঁকা এটিএম বুথ। অথচ বেজে উঠছে সাইরেন। অথচ চারদিকে কেউ কোথাও নেই। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন চোর–ডাকাত এটিএম ভাঙার চেষ্টা করছে। সাইরেন শুনেই তাই বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেছিলেন। কিন্তু এ কী! নির্জন রাস্তায় চারদিকে কোথাও কেউ নেই। চোরেরা পালিয়ে গেছে ভেবেছিলেন তারা। কিন্তু পরেরদিনও ঘটল একই কাণ্ড।

একদিন দু’‌দিন নয় এভাবে প্রায় প্রতিদিনই রাত ১০টার পরেই বেজে উঠছে সাইরেন। কারণটা চিন্তার না বিড়ম্বনার সেটা বুঝতেই ধরাশায়ী স্থানীয়রা।

কৌতুহল মেটাতে ভারতের হলদিয়ার মাখনবাবু বাজারের সেই এটিএমের পাশে লুকিয়ে পড়লেন। তিনি দেখলেন, ঝড়–বৃষ্টির রাতে নিরাপদ আশ্রয়ের জন্য কয়েকটি গরু এসে হাজির হয় এই এটিএমের সামনে। তারা বুথের সামনে বসে পড়ায় বেজে উঠতে শুরু করে সাইরেন। অত্যাধুনিক প্রযুক্তির এই বিড়ম্বনায় এখন অতিষ্ঠ মাখনবাবুসহ সেখানকার বাসিন্দারা। তবে, মানতেই হয়! গরুগুলো বেশ আয়েশীও বটে!

সেই ভিডিও-

ad

পাঠকের মতামত