কোটা ইস্যুকে তারেক সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল : কাদের
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ওই তারেক রহমান সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলকেন্দ্রে ১৭ই এপ্রিল মুজিবনগর দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে এ আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। তার একটি অডিও টেপ আমরা শুনেছি। প্রধানমন্ত্রীর ঘোষণার পর ছাত্ররা যখন ফিরে গেলো তখন বিএনপির নেতৃত্ব চুপসে গেছে।
কদের বলেন, বিএনপি নির্বাচনের সময় ভোটের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। তারা আসলে মুক্তিকযুদ্ধের চেতনা লালন করে না। তারা ৭ মার্চ মানে না, মুক্তিযুদ্ধ মানে কিনা সন্দেহ আছে। ক্ষমতায় এসে জাতির পিতার হন্তারকদের পুরস্কৃত করে আমরা তাদের মুক্তিযোদ্ধা বলে স্বীকার করি না। তারা শুধু নির্বাচনের ইশতেহারে মুক্তিযুদ্ধোকে ব্যবহার করে, মানুষের সঙ্গে প্রতারণা করে।
সেতুমন্ত্রী আরো বলেন, তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, ২১ আগস্ট বিএনপির সরকার আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা করেছিলো। এখন তাদের যুবরাজ (তারেক রহমান) এখন টেমস্ নদীর পাড়ে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ৯ বছর ধরে আন্দোলনের ডাক দিয়েও ৯ মিনিটের জন্য রাস্তায় দাঁড়াতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
নিজ দলের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাদারণ সম্পাদক বলেন, ছোট ছোট সমস্যার সমাধান ঘরে বসে করে ফেলুন। ছোটোখাটো মনোমালিন্য নির্বাচনের সময় বড় ধরনের বিভেদে পরিণত হয়। যাদের নামে অভিযোগ আছে তাদের নিয়ে বসুন। ছয় মাস পর পর মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে জরিপ করা হচ্ছে। জরিপে যাদের নাম আসবে সংসদ নির্বাচনে মনোনয়ন তারাই পাবেন।






