217151

ইউএস-বাংলার এয়ারলাইন্সে বিশেষ ছাড়

আন্তর্জাতিক রুটে যেকোনো ভাড়ার ওপর ২৫ শতাংশ পর্যন্ত এবং অভ্যন্তরীণ রুটে ভাড়ার ওপর ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ট্যুর অপারেটরস্‌ এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-এ ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় এ মূল্যছাড় ঘোষণা করেছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেলায় আগত পর্যটকদের জন্য আন্তর্জাতিক রুট বিশেষ করে ঢাকা-ব্যাংকক-ঢাকা নূন্যতম ১৫, হাজার ৪২৩ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০ হাজার ৬৭৭ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২ হাজার ৪২৫ টাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা ৩৬ হাজার ২৭৩ টাকা, ঢাকা-মাস্কাট-ঢাকা ৩৭, হাজার ২৭১ টাকা, ঢাকা-দোহা-ঢাকা রুটে ৩৬ হাজার ৮৪৮ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯ হাজার ৮৯৩ টাকা এবং চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ১০ হাজার ৪১৪ টাকা ভাড়া নির্ধারণ করেছে।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো রুটের ভাড়ার ওপর ১০শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্স ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কপবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ad

পাঠকের মতামত