216964

ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ!









ডেস্ক রিপোর্ট।। বরগুনার কলাপাড়া উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকির হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে জাকিরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চাকামইয়া গ্রামে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সন্ধ্যায় আমতলী সদর ইউনিয়নের ওই স্কুলছাত্রী তার নানীর মুঠোফোন নিয়ে বাজারের মুদি দোকানদার জাকির হোসেনের দোকানে যান চার্জ দিতে। মুঠোফোনে চার্জ দিতে রাত হয়ে যায়। জাকির ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে দোকানে বসিয়ে রাখেন। পরে বাজারে লোকজন কমে গেলে আনুমানিক রাত ৯টার দিকে ওই ছাত্রীকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে জাকির।

পরে জাকির এ ঘটনা কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয় দেখায়। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এর পর মেয়েটি বাড়ি ফেরার কোনো পথ না পেয়ে বাজারের মধ্যে ঘুরতে থাকে। এ সময় তাকে একা বাজারে ঘুরতে দেখে বাজার কমিটির সভাপতির ছেলে মো. হাবিবুর রহমান হাওলাদার মেয়েটিকে তার নানীর কাছে পৌঁছে দেন।

মেয়েটির নানী দৈনিক আমাদের সময়কে জানান, তার নাতনী বাড়ি ফিরে ঘটনার বিষয়ে তাকে জানালে গতকাল সোমবার রাতে তিনি বাদী হয়ে আমতলী থানায় জাকিরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্যাহ জানান, থানায় মামলার পর জাকিরকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে জেলে পাঠানো হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত