216967

শ্যালিকাকে ভারতে পাচারের চেষ্টা দুলাভাইয়ের, অতপর…









নিউজ ডেস্ক।। নড়াইল জেলার কালিয়ায় শ্যালিকা হালিমা খাতুনকে (১১) ভারতে পাচার চেষ্টাকালে দুলাভাই রানাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে তাকে গ্রেফতার করা হয়। দুলাভাই রানা কালিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে।

পুলিশ জানায়, পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে গত ১১ এপ্রিল শ্যালিকাকে ভারতে পাচারের উদ্দেশ্যে কালিয়া থেকে চট্রগ্রামে নিয়ে যায় দুলাভাই রানা। পরে হালিমাকে ঢাকায় এনে রাখা হয়। কয়েকদিন মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে হালিমার মায়ের সন্দেহ হয়। হালিমার মা নাজমা বেগম বিষয়টি কালিয়া থানা পুলিশকে অবগত করেন। হালিমাকে নিয়ে ঢাকা থেকে নড়াইলে ফেরার পথে রানাকে আটক করে কালিয়া থানা পুলিশ। এ সময় তাকে উদ্ধার করা হয়।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় হালিমার মা নাজমা বেগম বাদী হয়ে রানার নামে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

জানা যায়, প্রায় চার বছর আগে রানা মোল্যার সঙ্গে নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার বিয়ে হয়।

ad

পাঠকের মতামত